পঞ্চগড়ে খাদ্য শস্য ও নগদ টাকা পেল ২০০ সুবিধাভোগী মানুষ

পঞ্চগড়ে করোনাভাইরাস মোকাবেলায় সরকারী সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় ২শত সুবিধা ভোগীদের মাঝে জিআর খাদ্য শস্য ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চত্বরে এ খাদ্য শস্য সুবিধা ভোগীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসা কলিমুল্লাহ,হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সুবিধা ভোগী মানুষেরা।

উল্লেখ্য প্রত্যেকজন সুবিধা ভোগীদের মাঝে ২ কেজি বেগুন,২ টি লাউ,১কেজি শসা ও নগদ ৩২০ টাকা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, পঞ্চগড় জেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য কিনে ত্রাণ হিসেবে সাধারণ মানুষকে পৌঁছে দেবার উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে কৃষক যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, অপর দিকে তাঁকে কষ্ট করে কৃষিপণ্যটি বাজার পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে না। পরিবহন ব্যয় বেঁচে যাচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষেরও বাজারে গিয়ে সবজি কিনতে হচ্ছে না। ফলে বাজার গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর