রাশিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫ হাজার ২৩৬ জন মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৫৭ জনের। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১৩ জনের।
বুধবার (২২ এপ্রিল) রাশিয়ান করোনাভাইরাস রেসপন্স সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
তবে ইতোমধ্যেই দেশটিতে ৪ হাজার ৪২০ জন সুস্থ হয়ে উঠেছে। অপরদিকে ৭শ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, মঙ্গলবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৬৪২ এবং নতুন করে মারা গেছে ৫১ জন। গতকালের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে দেখা গেছে।
বার্তাবাজার/এমকে