বার্তা বাজার এ সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধার হাতে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বৃদ্ধার কাছ থেকে ত্রাণ কেড়ে নেওয়ার সংবাদ প্রকাশ হওয়ার পর ত্রাণ পৌঁছে দিলেন সিরাজদিখান উপজেলায় নির্বাহী কর্মকর্তা।

উপজেলার লতব্দী ইউনিয়নের কাটশাগরা গ্রামের মৃত হোসেন আলী ছেলে হাবিবুর রহমান (৬০) এর কাছে থেকে লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দেওয়া ত্রাণ লতব্দী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মিয়ার হোসেন বাড়ি থেকে ঐ ত্রাণ কেড়ে নেয় ও বৃদ্ধাকে মারধোর করে এবিষয় বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হলে জেলা উপজেলা প্রশাসনের নজরে আসে।

ছবি: বার্তা বাজার

বুধবার (২২ এপ্রিল) সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফিকুন নাহার এর নির্দেশে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন করোনা প্রতিরোধ কুইক রেসপন্স সেচ্ছাসেবী টিম চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, ছোলা, চিনি, মুড়ি, বেসন, লবন, মুরগি সহ ১মাস চলার ত্রাণ সামগ্রী বৃদ্ধার হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন করোনা প্রতিরোধ কুইক রেসপন্স সেচ্ছাসেবী টিমের সদস্য বায়েজীদ খান, মাহমুদুর রহমান, হামজাল, মিজানুর রহমান আরও উপস্থিত ছিলেন এলাকার মহিলা মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।
সিরাজদিখান উপজেলা লতব্দী ইউনিয়ন করোনা প্রতিরোধ কুইক রেসপন্স সেচ্ছাসেবী টিমের সদস্যরা এই মহামারী করোনায় অসহায় মানুষের সেবা দিতে সব সময় প্রস্তুত।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর