সাভারে ওই মায়ের চুল বিক্রয় করে দুধ কেনার ঘটনা সম্পূর্ণ সাজানো: ইউএনও (ভিডিওসহ)

ঢাকার সাভারের ব্যাংক কলোনীতে মাথার চুল বিক্রী করে এক মা তার বাচ্চার জন্য দুধ কিনলেন এমন ঘটনাটি সাজানো ছিলো বলে জানালেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান। বুধবার (২২ এপ্রিল) তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নিজের টাইমলাইনে এসংক্রান্ত একটি ‘স্ট্যাটাস আপডেট’ করেন। তাঁর ওই স্ট্যাটাস থেকে প্রাপ্ত এসংক্রান্ত দুইটি ভিডিও ক্লিপস এবং একটি অডিও ক্লিপস থেকে বিষয়টি জানা যায়।

বার্তা বাজারের পাঠকদের জন্য সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার ওই ‘স্ট্যাটাস’ হুবহু তুলে ধরা হলোঃ

” উপর্যুক্ত বিষয় জানানো যাচ্ছে যে গতকাল বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত মাথার চুল বিক্রয় করে বাচ্চার দুধ কিনলেন মা শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা নিজস্ব পদ্ধতিতে তদন্ত শুরু করি।

উপজেলা প্রশাসনের নিকট সর্বপ্রথম একটি অনলাইন মিডিয়ার সংবাদকর্মী’র ফোনের মাধ্যমে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে তাকে অনুরোধ জানানো হয় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনগণের জন্য বিরূপ প্রভাব সৃষ্টিকারী সংবাদ তুলে না ধরার জন্য (যার অডিও ক্লিপ রয়েছে)। এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহকারী কমিশনার ভূমি ত্রাণ সামগ্রী ও তার ব্যক্তিগত পক্ষ হতে অর্থ প্রদান করেন এবং জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে জনৈক অবায়দুর রহমান ( অভি) নামক এক ব্যবসায়ী তাকে সর্বপ্রথম ত্রাণ সহযোগিতা করেন।

ছবি: বার্তা বাজার

আজ সকালবেলা উক্ত মহিলার নিকট হতে তথ্য নেয়া হয়েছে যে প্রায় দেড় মাস পূর্বে তিনি তার মাথার চুল বিক্রয় করেছেন এবং সাভার এলাকায় এসেছেন প্রায় দু মাস পূর্বে। তৎপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে করোনাকালীন দুর্যোগের জন্য অর্থকষ্টে তিনি চুল বিক্রয় করেননি।

তথ্যে জানা যায় যে, চুল বিক্রয় করা বাংলাদেশ একটি বাণিজ্যিক কার্যক্রম। স্থানভেদে চুলের বিক্রয় মূল্য ১০০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতি কেজি।

চুল বিক্রয় করে দুধ কেনার ঘটনা সম্পূর্ণ সাজানো এবং এ ধরনের সংবাদ পরিবেশন বিভ্রান্তিমূলক। দেশের এই ক্রান্তিকালে সময়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার যে অপচেষ্টা যারা লিপ্ত তাদেরকে তদন্ত পূর্বক পরিচয় বের করে আইনের আওতায় আনা হবে।

ছবি: বার্তা বাজার

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল (২১ এপ্রিল) বিভিন্ন ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় উপরোক্ত খবরটি জানার সাথে সাথে (আনুমানিক রাত ৯টায়) সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব তৎক্ষনাৎ ওই মেয়েটির বাসায় ছুটে যান। এসময় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আগামী ৬ মাসের শিশু খাদ্য কিনার জন্য নগদ ৬ হাজার টাকা অর্থ এবং ১৫ দিনের খাদ্য সামগ্রী উপহার তুলে দেন অসহায় সেই মায়ের হাতে।

ভিডিও আসছে..

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর