বহু নাটকীয়তার পর বুধবার (২২ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা আক্রান্ত রোগীর রক্ত সংগ্রহ করার অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। একইসাথে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বলেছেন চুড়ান্ত টেস্টের পর ২৫ এপ্রিল সরকারের কাছে নমুনা কিট হস্তান্তর করা হবে।
ডা. জাফরুল্লাহ বলেন, ৮ দিন ধরে প্রতিদিন সকাল বিকাল করে যাওয়ার পরেও আমাদেরকে রক্ত দেয়া হয়নি। প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ করে অনুমতি পেয়েছি।
তিনি আরও জানান, একটা গবেষণার জন্য রোগীর মল মূত্র ও রক্ত দরকার হয়। এত বড় গবেষণা এই প্রথমবারের মত বাংলাদেশে হচ্ছে। রোগীর রক্ত না দিলে হবে করে?
বার্তাবাজার/এসজে