করোনায় মৃত ১০ জনের ৭ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯০ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭২ জনে। মোট মৃত্যু হয়েছে ১২০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৯২ জন।

বুধবার (২২ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমা সুলতানা।

ডা. নাজমা সুলতানা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯০ জন। এদিনে আরও ০৫ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হযেছে ৩ হাজার ৯৬টি।

তিনি আরও বলেন, মৃত্যু ১০ জনের ০৭ জনই ঢাকায়। এবং বাকী তিনজন নারায়ণগঞ্জ, নরসিংদী এবং ময়মনসিংহ অঞ্চলে। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৭ জন পুরুষ, নারী ৩ জন।

এর আগে, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৩৪ জন। মৃত্যু হয়েছে ০৯ জনের। এদিন সুস্থ হয়েছেন ০২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর