দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯০ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭২ জনে। মোট মৃত্যু হয়েছে ১২০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৯২ জন।
বুধবার (২২ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমা সুলতানা।
তিনি জানান, দেশে গত ২৪ ঘন্টায় ৩০৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমাঝে ৩৯০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছে। মৃতদের মাঝে ৭ জনই ঢাকা শহরের। বাকিরা দেশের অন্যসব জেলার বাসিন্দা।
তিনি আরো জানান, দেশে মোট করোনা আক্রান্তের মাঝে শতকরা ৭৩ ভাগই ঢাকা বিভাগের। মোট ৭৩ ভাগের মাঝে আবার অর্ধেকই ঢাকা শহরে। বাকিরা বিভাগের অন্যসব জেলার বাসিন্দা। মারা যাওয়া ১০ জনের মাঝে ৭ জন ঢাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদীতে ১ জন করে।
এর আগে, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৩৪ জন। মৃত্যু হয়েছে ০৯ জনের। এদিন সুস্থ হয়েছেন ০২ জন।
বার্তাবাজার/এসজে