সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ও রসুলপুর যুব সমিতির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

‘আত্ম মানবতার সেবায় রেড ক্রিসেন্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট ও রসুলপুর যুব সমিতির উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, সদস্য এস.এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, জ্যোৎস্না আরা, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ তহিদুর রহমান ডাবলু ও শেখ আব্দুর রশিদ। এসময় উদ্বোধনী দিনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভার ১০০ জন কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে আরো ৪ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তারা।

অপরদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থ অসহায় পরিরাবের মাঝে সাতক্ষীরা শহরের রসুলপুর যুব সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌরসভার ০৯নং ওয়ার্ডের রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করতে হবে। জরুরী প্রয়োজন না হলে কেউ ঘরের বাহির হবেননা। কারণ করোনা ভাইরাস ছোয়াছে রোগ। মানুষের কথার দ্বারাও যে জলকণা বাতাসে ছড়ায় তা থেকেও করোনায় আক্রান্ত হতে পারে যে কোন ব্যক্তি। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানান তিনি।

এসময় সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থ অসহায় পরিরাবের মাঝে রসুলপুর যুব সমিতির উদ্যোগে ১শ’৯০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান বিটু, সহ-সভাপতি সৈয়দ আহম্মদ খান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান রতন, দপ্তর সম্পাদক শাহাবাজ আলী খোকন, নির্বাহী সদস্য আলিম হাসান, মোজাফ্ফার হোসেন, রেবু খান, সাঈদ হাসান, আব্দুল কাদের উজ¦ল, আতিকুর রহমান খান ছট্ট, রুবিনা জামান খান শাওলী, বেনজু আমিন প্রমুখ। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থ অসহায় পরিরাবের মাঝে রসুলপুর যুব সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর