অস্থায়ী কাঁচা বাজার পরিদর্শণ করলেন আশুলিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট

ঢাকার সাভারের আশুলিয়ায় আশুলিয়া স্কুল মাঠে অস্থায়ী কাঁচা বাজার পরিদর্শন করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে সরকার ঘোষিত নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় থাকা সহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি পর্যবেক্ষণ করেন তিনি।

প্রসঙ্গত, করোনা নামক অচেনা প্রাণঘাতি ভাইরাস যখন বিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে, ঠিক তখনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে করোনা থাবা থেকে রক্ষার জন্য যুদ্ধ ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের অন্যান্য উপজেলার মত সাভার উপজেলা প্রশাসনও করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে এবং করোনা সংকট মোকাবেলায় অদৃশ্য শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

ছবি: বার্তা বাজার

এরই ধারাবাহিকতায় সাভার উপজেলা প্রশাসন সাভারের প্রায় ষাট লক্ষ অধিবাসীর নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় প্রতি মুহুর্তে বিভিন্ন কর্মকান্ড যেমন বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউন মেনে চলা, স্বাস্থ্যসেবা, মোবাইল কোর্ট ইত্যাদি পরিচালনার মাধ্যমে সাভারের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রেখেছেন। এর ভিতরে বাজার পরিদর্শন ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সহ সেখানে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাসের সংক্রমণ রোধ অন্যতম। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান এর সঠিক দিক নির্দেশনায় আমিনবাজার রাজস্ব সার্কেল, সাভার সদর রাজস্ব সার্কেল এবং আশুলিয়া রাজস্ব সার্কেলের তিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই কাজের অংশ হিসেবেই আজ আশুলিয়া ইউনিয়নের কাঁচা বাজার যা সদ্য আশুলিয়া স্কুল মাঠে সরিয়ে আনা হয়েছে, সেটা পরিদর্শন করলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ছবি: বার্তা বাজার

গণমাধ্যমকে এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, স্থানীয় হাট, বাজার পরিদর্শন করা সহকারী কমিশনার (ভূমি)’র দৈনন্দিন কাজের একটি অংশ। তাছাড়া করোনা ভাইরাসের কারণে আশুলিয়ার বিভিন্ন বাজার অস্থায়ীভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আশুলিয়া স্কুল মাঠ পরিদর্শন করা হয় এবং সেখানে ক্রেতাদের মাঝে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এধরণের পরিদর্শন অব্যহত থাকবে বলেও জানান আশুলিয়া রাজস্ব সার্কেলের এই চৌকস নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর