শরীয়তপুরে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত

আসাদ গাজী,শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরে নতুন করে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গেল রাত ১ টা ৩০ মিনিটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। নতুন সনাক্ত ৩ জন রোগীর মধ্যে নড়িয়া উপজেলায় ১ জন,ও ডামুড্যা উপজেলায় ২ জন। এতে নতুন করে আক্রান্ত ৩ জনের বাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন স্ব- স্ব উপজেলা প্রশাসন।

জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ১১ জন।এর মধ্যে জাজিরা উপজেলায় ৩ জন,সদর উপজেলায় ৩ জন,ডামুড্যা উপজেলায় ৩ জন,ও নড়িয়া উপজেলায় ২ জন। জানা গেছে আক্রান্ত ১০ জনই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরে এসেছে।শরীয়তপুরে এ পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আশা লোকের সংখ্যা ১৮০৬ জন। বিষয় টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ ফোকাল পার্সন ও করোনা কন্ট্রোল রুম স্বাস্থ্য প্রশাসন,শরীয়তপুর ডাঃ মোঃ আবদুর রশিদ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর