কালিহাতীতে কর্মহীন নরসুন্দরদের মাঝে খাদ্য বিতরণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারে স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারির নির্দেশে কর্মহীন নরসুন্দরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছ। ২১এপ্রিল মঙ্গলবার রাতে নাগবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আয়নাল হকের নিজ অর্থে চাল,ডাল,তেল,মুড়ি,আলু,পেয়াজ লবন বিতরণ করেন।এপর্যন্ত বিভিন্ন পেশার কর্মহীন ১২’শ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

তার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।তিনি নিজে বাড়ি বাড়ি ঘুরে তালিকা তৈরী করে সেই তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা পৌছে দেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর