বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যাকান্ডে জড়িত খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে বলে দাবী করছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে সীমান্তের স্থলবন্দর দিয়ে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে একটি হারবাল ওষুধের দোকান চালাতেন মোসলেউদ্দিন। সেখানেই ভারতীয় একটি সংস্থার বিশেষ অভিযানে তিনি আটক হন। কিছুদিন আগে আটক হওয়া আরেক খুনী মাজেদের দেয়া তথ্যের ভিত্তিতেই মোসলেহউদ্দিনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
তবে এই অভিযানের ব্যাপারে কলকাতা পুলিশ কিছুই জানেনা বলে জানানো হয়েছে। এমনকি বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকেও মোসলেউদ্দিনের আটক ও অভিযান বিষয়ে কিছু বলা হয়নি। সূত্র-বাংলাদেশটুডে
বার্তাবাজার/এসজে