পাবনায় স্কয়ার গ্রুপের দিনমজুর পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাস পরিস্থিতিতে স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা জেলা যুবলীগের আয়োজনে মালঞ্চী ইউনিয়নের অসহায় দিনমজুর পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল,তেল, লবণ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ দুপুরে পৌর এলাকার হামচিয়াপুর উচ্চ বিদ্যালয়ে মালঞ্চী ইউনিয়নে পরিষদের অসহায় দিনমজুর পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। ত্রান সামগ্রী বিতরণ করেন স্কয়ার গ্রুপ এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর