মরণঘাতী করোনা পরিস্থিতির কারণে আটকেপড়া ভারতের চেন্নাই থেকে তৃতীয় দফায় ১৬৪ বাংলাদেশি দেশে ফিরছেন। যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বিমানটি।
বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানান ইইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।
এছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
আজ চেন্নাই থেকে দুপুর ১২.১৫ মিনিটে ছেড়ে আসছে এবং বিকেল সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছাবে বিমানটি। গত এক মাসের অধিক সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য আটকে রয়েছেন হাজার হাজার বাংলাদেশি।
বার্তাবাজার/এমকে