এবারের মহামারি করোনা কোনো রকমে বিদায় নিলেও আবার দ্বিতীয়বারের মত আঘাত হানতে পারে ভাইরাসটি। এমন হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। তখন এর প্রভাব আরও ভয়ংকর হবে বলে জানিয়েছেন তারা। লাখ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। নতুন করে ভাইরাসটি আসলে কোনো উপসর্গ ছাড়াই প্রচুর মানুষ মারা যাবে বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসনের সেন্টার ফর বায়োলজিকস ইভালুশান অ্যান্ড রিসার্চের পরিচালক পিটার মার্কস জানান, করোনা্র এখনও কোনো প্রতিষেধক তৈরি হয়নি। মানুষের শরীরে করোনা বিরোধী কোনো ভ্যাকসিন নেই। যার ফলে দ্বিতীয় কিংবা তৃতীয় বারও আসতে পারে এটি।
যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক গ্রিগোরি পোল্যান্ড জানান, যদি এ ভাইরাস দ্বিতীয়বার ফিরে এলে আরও ভয়ঙ্কর হবে এবং প্রথমবার মারাত্মকভাবে আক্রান্ত এলাকায় আঘাত হানতে নাও পারে। করোনাভাইরাস শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়ায় বহু দিন বাঁচে। আর ঠাণ্ডা মৌসুমে ফ্লুর প্রাদুর্ভাব ঘটা স্বাভাবিক। এ সময় এ ভাইরাস বহুদিন জীবিত থাকে এবং মানুষ ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে দূরে থাকতে ঘরে বন্দি থাকে।
বার্তাবাজার/এসজে