করোনা সংকট মোকাবিলায় মালদ্বীপে ত্রাণ পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে টেলিফোন করে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
প্রেস সচিব সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিফোনে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
এ সময় দুই দেশের দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন এই দুই নেতা।
বার্তাবাজারে/এসজে