কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ২ জন

কুষ্টিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে দুইজন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের একজন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা ও অপরজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (২২ এপ্রিল) সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, আক্রান্তদের বাড়ি দুটিকে লকডাউন করা হয়েছে। তারা কাদের সাথে মিশেছে সেটা খোঁজ নেয়া হচ্ছে। এরপর আশেপাশের বাড়ি বা এলাকা সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর