নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৫ জনের।
বুধবার (২২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এ যাবত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪০৬ জনের। আক্রান্ত ৪৯৯জন। সুস্থ ১৬ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের।
বার্তাবাজার/এমকে