জামালপুরে চিকিৎসক-পুলিশসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

জামালপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে চিকিৎসক, সাংবাদিক, পুলিশ কর্মকর্তাসহ নতুন করে ৬ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ২১ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জামালপুরের সিভিল সার্জন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মাহবুবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৪ জন, একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাংবাদিকের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রামণ শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্ত সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দ। এ নিয়ে জেলায় মোট ৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রামণ শনাক্ত হলো। এদের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে। এছাড়াও দেওয়াগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর