চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়ায় জারি করা লকডাউনে প্রায় ৬০ হাজার বাংলাদেশী শ্রমিক চরম খাদ্য সংকটে পড়েছেন বলে সেখানে থাকা মানবাধিকার কর্মী হারুন আল রশিদ জানিয়েছেন।
হারুন আল রশিদ জানান, লকডাউন শুরুর পর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা তাদের সাথে যোগাযোগ করে খাদ্য সংকটের কথা জানিয়েছে। চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে আমরাও তাদের কাছে খাবার পৌছে দিতে পারছি না।
তিনি আরও জানান, বড় কোম্পানীতে কাজ করা শ্রমিকরা এই কষ্টে সচরাচর পড়ছে না। কিন্তু যারা অপেক্ষাকৃত ছোট কারখানায় কাজ করে তারাই পার করছে এই দুঃসহ যন্ত্রনাময় সময়। এক মাসের মত চলা এই লকডাউনে তাদের কষ্ট ক্রমাগত বেড়েই যাচ্ছে।
হারুন আল রশিদ জানান, শুরুর দিকে মালয়েশিয়ার স্থানীয় কিছু এনজিও এদের কিছুটা সাহায্য করেছেন। কিন্তু লকডাউনের সময় চলাফেরার অনুমতি নেই বলে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। সূত্র-বিবিসি বাংলা
বার্তাবাজার/এসজে