সরকারি ছুটি বাড়ছে ১ মে পর্যন্ত!

চলমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ ছুটি আরও ১ সপ্তাহ বাড়িয়ে সেটা ১ মে পর্যন্ত করার সুপারিশ করেছে জাতীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে সাধারণ ছুটি বাড়ানো নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ছুটি বাড়ানো বিষয়ে নতুন সিদ্ধান্ত এই কমিটি থেকে নেয়া হয়েছে।

এই সভায় উপস্থিত সবার সম্মতিতে ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার ফলে আগামী ১ মে পর্যন্ত ছুটি বাড়ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই এয়া কার্যকর হবে বলে জানা যায়। ইতোমধ্যে লিখিত আকারে প্রস্তাবটি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে।

এ বিষয়ে জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিবেন। সাধারণ ছুটি বাড়ানোর এখতিয়ার প্রধানমন্ত্রীর। তিনিই সিদ্ধান্ত নেবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর