যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে গত ২৪ ঘণ্টায় নভেল করোনা ভাইরাস শনাক্তের জন্য ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে যশোর জেলার ৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ডঃ আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ আবু শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোর জেলার ৪ জনের মধ্যে দুজনের বাড়ি চৌগাছা উপজেলায়,১ জনের যশোর সদর উপজেলায় ও শার্শা উপজেলার ১ জনের বলে জানিয়েছেন সিভিল সার্জন।
বার্তা বাজার/এম.সি