পটুয়াখালীতে চিকিৎসকসহ ১১ জন করোনায় আক্রান্ত

পটুয়াখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসারসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ১১ জনের করোনা টেষ্ট রিপোর্ট পজেটিভ এসেছে । এদের মধ্যে রাঙ্গাবালী -৪, দশমিনা -৩, দুমকী-৩ ও সদরে একজন।

তিনি আরও বলেন, নতুন সনাক্তের বিষয়ে WHO এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোভিড -১৯ আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছে তাদের শনাক্তের কাজ অব্যাহত রয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে, যার যার আবাসস্থলে নিরাপদে অবস্থান করার জন্য বলেন এই চিকিৎসক। গত ২০শে এপ্রিল ডা. মেরিনার দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ২১শে এপ্রিল রাতে চিকিৎসককের পজেটিভ আশে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর