নিজের কাঁকড়া খামারে ৪ মাস ধরে বেতন না পেয়ে শ্রমিক বিক্ষোভের বিষয়ে অবশেষে মুখ খোলেছেন বিশ্বের সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিস্তারিত জানিয়েছেন।
স্ট্যাটাসটিতে প্রথমেই তিনি দেরী কথা বলার জন্য ক্ষমা চেয়েছেন। নিজের ফান্ড থেকে দ্রুত সবার বেতন পরিশোধ করা হবে বলেও জানালেন তিনি। একই সাথে শ্রমিকদের এমন আচরণে বিস্মিত হয়েছেন তিনি।
তিনি লিখেছেন, বিলম্বের জন্য আমি ক্ষমাপ্রার্থী কিন্তু এই সময়টাতে আমি সব তথ্য সংগ্রহ করছিলাম যেন আপনাদের কাছে সত্যটা পৌঁছে দিতে পারি। যদিও আমার সঙ্গে খামারটির নাম সরাসরি জড়িত, পেশাদার কাজের (ক্রিকেট) ব্যস্ততার জন্য আমার অন্যান্য সংস্থাগুলোর মতো এটাও আমার ব্যবসায়ের সহযোগীর দ্বারা পরিচালিত হয়। এসবের নিয়মিত সভা কিংবা অফিসে যাওয়া আমার খুব একটা হয়ই না।”
“….আমি যখনই এই ব্যাপারটা সম্পর্কে জানতে পেরেছি, নিজে দায়িত্ব নিয়ে সমাধানে এগিয়ে এসেছি। আমি ঠিক করেছি সংস্থার ফান্ড বা কোনো সহযোগীর থেকে নয়, আমি আমার নিজের ফান্ড থেকেই সবার বকেয়া বেতন পরিশোধ করে দেব।”
বিষয়টা না জানিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করায় বিস্মিত হয়েছেন বলে জানালেন সাকিব। এ ব্যাপারে বর্তমান করোনা সংকটে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটা একটা সংস্থার অভ্যন্তরীণ ব্যাপার। আমি বিস্মিত হয়েছি কর্মীদের এ রকম আচরণে। এই সময়ে আমি আরেকটা ফাউন্ডেশন নিয়ে কাজ করছি তাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই। তাহলে মানুষ কীভাবে মনে করে যে আমি তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত করব যাদেরকে গত ৩ বছর ধরে নিয়মিত বেতন দেওয়া হচ্ছে।’
বার্তাবাজার/এসজে