শরীয়তপুরে করোনায় আক্রান্ত আরও ৩ জন

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন ডামুড্যা উপজেলার ও ১ জন নড়িয়ার। এ নিয়ে জেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। এখন মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৯ জন।

এদিকে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন বাজারের মাছ বাজার ও কাঁচা বাজার খোলা জায়গায় স্থানান্তরের চেষ্টা করছে প্রশাসন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর