কুষ্টিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শিশুকে হত্যা

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের দোস্তপাড়ায় এক শিশুকে গলায় ফাঁস ও বস্তা চাপা দিয়ে হত্যা করেছে এক পাষণ্ড। সে সম্পর্কে ওই শিশুর দুলাভাই। স্থানীয়রা ঘাতক দুলাভাইকে আটক করেছে। নিহত শিশুটির নাম পিয়াস (৫)। নিহত পিয়ার দোস্তাপড়ার সুলতানের এক মাত্র ছেলে। আটক শাকিল একই এলাকার বাহাদুরের ছেলে। গত এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে শাকিল বিয়ে করে পিয়াসের বোন কে।

মঙ্গলবার( ২১ এপ্রিল) বিকালে কুষ্টিয়া দোস্তপাড়া ছনি রাইচমিলের গোডাউনে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক শাকিল ওই রাইচমিলের কর্মচারী।
জানা যায়, ঘটনার আগে ওই শিশু পিয়াস আরেক শিশুর সাথে খেলা করছিলো। প্রথমে ডাকে সে ডাকে সারা না দেয়ায় পরে পিয়াসের দুলাভাই তাকে জোর করে ধরে নিয়ে যায়। ওই রাইসমিলের গোডাউনে নিয়ে রশি গলায় পেঁচিয়ে হত্যা করে, বস্তা চাপা দেয়। সে সময় শিশুটির সাথে থাকা অন্য শিশুটি দৌড়ে বাড়ির লোকজনকে জানালে তারা এ ঘটনা দেখতে ঘটনা স্থলে আসে। এ সময় দুলাভাই শাকিল দৌড়ে পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে আটক করে রাখে । এ সময় পালিশ ভর্তি বস্তার নিচে চাপা দেয়া অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে এই হত্যার কারণ জানা যায়নি।

পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ঘাতক দুলাভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর