ভারতে ৬৪৭ জনের প্রাণ গেল, আক্রান্ত ২০ হাজার

মহামারী করোনা ভাইরাস ভারতেও বসিয়েছে ভয়াল থাবা। ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার মানুষ। মারা গেছে ৬৪৭ জন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে এই তথ্য জানা যায়।

দেশটির কেন্দ্রীয় সরকারের ৫ সদস্যের একটি দল জানিয়েছে, আগামী এপ্রিল মাসে করোনা আক্রান্তের পরিমাণ ৪২ হাজার ছাড়িয়ে যেতে পারে। মে মাসের মাঝামাঝিতে সেই সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে ৬ লাখে।

দেশটিতে সোমবার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় সরকারের অবস্থান জানার পর আপাতত সেলুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তালা পড়বে রেস্তোরাঁগুলোতেও। তবে যদি বাড়িতে এসে কেউ চুল কেটে দিয়ে যান, তাতে নিষেধাজ্ঞা চাপানো হবে না।

এছাড়া বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪০০ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর