নার্সসহ হবিগঞ্জে আরও ২ জন আক্রান্ত, মোট ১৩

মহামারী করোনা ভাইরাসে হবিগঞ্জে নার্সসহ আরও ২ জন আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট রিপোর্ট আসার পর এই তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। আক্রান্ত প্রত্যকেই নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন ।

ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন,পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে তাদের করোনা নমুনা সিলেটে পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাত ১১টার পর তাদের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও আরেকজন নারায়ণগঞ্জ থেকে আসা নারী শ্রমিক।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম আক্তার বলেন, আক্রান্তদেরকে রাতেই হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর