সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার কা‌লিগ‌ঞ্জে শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধ (৬৫) মারা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মারা যান তিনি। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা তাকে গোপনে দাফন করে ফেলেন।

সম্প্রতি মৃতের ছেলে ও তার পরিবার ঢাকা থেকে বাড়ি এসে একত্রে অবস্থান করছিলেন। ঢাকাফেরত ছেলে জানান, বাবার প্রস্রাবে ইনফেকশন ছিল। আগে দুবার স্ট্রোক করেছিল। মঙ্গলবার রাতে কথা বলতে বলতে আমার হাতের ওপর মারা গেছে। আমরা তাকে জানাজা দিয়ে দাফন করেছি।

তবে মৃতের জ্বর ও শ্বাসকষ্ট ছিল কি-না এ প্রশ্নের সঠিক কোনো উত্তর দেননি ছেলে। তবে জানা যায়, শ্বাসকষ্টে মারা গেছেন ওই বৃদ্ধ।

এ বিষয়ে জানতে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান ও থানার ওসি দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর