প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জনে। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৪১ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ জন।
বুধবার (২২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
বৈশ্বিক এ মহামারীর থাবা লেগেছে বাংলাদেশেও। আইইডিসিআরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।
বার্তাবাজার/এমকে