রাজধানীতে করোনায় আক্রান্ত একই পরিবারের ১৪ জন

রাজধানীর লালবাগ এলাকায় বসবাসরত একটি যৌথ পরিবারের ১৪ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল মঙ্গলবার(২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

তিনি জানান, মঙ্গলবারই তাদের রিপোর্ট আসে। ওই পরিবারের সদস্য সংখ্যা ছিল ১৭ জন। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হালকা লক্ষণ নিয়ে মারা যান ওই পরিবারের কর্তাব্যক্তি। তবে তার নমুনা পরীক্ষা করা হয়নি।

দেলোয়ার হোসেন বলেন, “পরিবারটির জীবিত সদস্যদের মধ্যে মাত্র দুই জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়নি।”

লালবাগের বালু রোড এলাকার যে বাড়িটিতে তারা থাকেন সেটিকে লকডাউন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, “আক্রান্তরা সবাই বর্তমানে ওই ভবনেই কোয়ারেন্টিনে রয়েছেন।”

প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত দেশে ৩,৩৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা ট্রিবিউন

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর