জামালপুরে চিকিৎসক, সাংবাদিক ও পুলিশসহ করোনায় আক্রান্ত আরও ৬ জন

জামালপুরে নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৩২ জন। মঙ্গলবার সন্ধ্যায় জামালপুরের সিভিল সার্জন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে করোনা আক্রান্তরা হলেন- অনলাইন নিউজ পোর্টালের জামালপুর প্রতিনিধি এক সাংবাদিক, ৪৮ বছর বয়সী একজন পুলিশ কর্মকর্তা, ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও একই হাসপাতালের ৩ স্বাস্থ্যকর্মী।

জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মাহবুবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৪ জন, একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাংবাদিকের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রামণ শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্ত সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রামণ শনাক্ত হলো। এদের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর