ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলেন উপজেলার রুপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন(৩) ও ফুলপুর ইউনিয়নের নগুয়া গ্রামের সুমন মিয়ার ছেলে মো.রাব্বি(৪)। শিশু দুজন সম্পর্কে মামাত-ফুফাত ভাই।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী।

তিনি জানান, শিশু রাব্বি নানার বাড়ি কুড়িপাড়া গ্রামে মায়ের সাথে বেড়াতে এসে মামাতো ভাই মোস্তাকিমের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে দু’জনেই পানিতে ডুবে যায়।

খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ফুলপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর