২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল ঐক্যবদ্ধ ছাত্র সমাজ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় পুরো দেশ লকডাউন। করোনা আতংকে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করা প্রায় ২৫০ পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী গণস্বাস্থ্যের ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের ত্রাণ সহায়তার ফান্ড থেকে বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ছবি : বার্তা বাজার

খাদ্য সামগ্রীর বস্তায় ছিলো চাল, ডাল, আলু, সাবান, আটা, তেল, যাতে করে প্রায় একটি পরিবার কমপক্ষে ১৫ দিন ঠিক ভাবে খেতে পারে।

বাসাবো, যাত্রাবাড়ী, কাজলারপাড়, মাতুয়াইল, কোনাপাড়াসহ আশেপাশের এলাকায় ২৫০ পরিবারের মাঝে এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ উল্লাহ মধু, সানজিদ রহমান শুভ, রিয়াদ হোসেন, হানিফ ইসলাম, ইব্রাহীমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর