পাকুন্দিয়ার ৪৮ নমুনায় ৩ জন শনাক্ত, পেন্ডিং ৫

সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছে ১১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন।

পাকুন্দিয়া উপজেলায় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত এ উপজেলায় ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪০ জনের করোনা নেগেটিভ ও ৩ জনের করোনা পজেটিভ এসেছে। আরও ৫ জনের রিপোর্ট পেন্ডিং এ আছে।

পজেটিভ ৩ জনের মধ্যে- ১০ এপ্রিল প্রথম পাকুন্দিয়ার হোসেন্দী চরপাড়া গ্রামে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়। তিনি পেশায় বিদেশ ফেরৎ কৃষক ছিলেন। তারপর ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন চরতেরটেকিয়া গ্রামে তার শ্বশুড় (৬৫)। ১৩ এপ্রিল তার শরীরে ধরা পরে করোনা ভাইরাস। হোম কোয়ারেন্টাইনে থাকার সময় শশুরের সংস্পর্শে আসে তার পুত্রবধু। তারপর নমুনা সংগ্রহের পর পরীক্ষার পর ১৬ এপ্রিল ওই পুত্রবধুরও করোনা পজেটিভ আসে।

এ দিকে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছেই। গতকাল সন্ধা পর্যন্ত এ জেলায় আক্রান্ত হয়েছে ১৪১ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১২, বাজিতপুর ২, কুলিয়ারচর ৭, তাড়াইল ২১, অষ্টগ্রাম ৩, মিঠামইন ১৯, কটিয়াদী ১১, নিকলী ১, ভৈরবে ৩৫, করিমগঞ্জ ১৬, হোসেনপুর ৩, পাকুন্দিয়া ৩, ইটনা ১১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ ও হোসেনপুরে ৩ জন মারা গেছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর