নবম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু

বরগুনায় বাল্যবিবাহের কোন্দলে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেনীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিহতের পরিবার।

সোমবার রাত সাড়ে ৭ টার সময় বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ সরিষামুড়ি গ্রামের মালেক হাওলাদারের মেয়ের ঘরের নাতনী রিপন হাওলাদারের মেয়ে মোসাঃ রিপা আক্তারের (১৮) গলায় ওড়না পেঁচিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত রিপা ছোট থেকেই তার নানা বাড়ি থেকে পড়াশোনা করতো। ১ বছর আগে একই ইউনিয়নের মধ্য সরিষামুড়ি গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে আঁচলাম হাওলাদারের সঙ্গে বিয়ে হয়।

রিপা শশুরবাড়ি যেতে চাইছিলনা। গতকাল বিকালে স্বামী আঁচলামের সাথে কথা কাটাকাটি হয়। রাত্র ৭ টার পরে বাড়ির সামনে খালপাড়ে রেন্ডীগাছের সাথে ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

পরিবারের লোকজন উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে যায়।

এ বিষেয় বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাখায়ত বার্তা বাজার’কে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর