তাহিরপুরে ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত

দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে হাওরাঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন , তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আনিসুল হক।

ইতিমধ্যে অত্র উপজেলার বিভিন্ন ওয়ার্ডে প্রায় আড়াই হাজার হতদরিদ্র দিনমজুর পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আজ উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে হতদরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিয়ে বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে জনাব আনিসুল হক বলেন, হাওর অঞ্চলের মানুষের এমনিতেই দুর্ভোগের শেষ নেই তারমধ্যে মহামারি ভাইরাসের থাবা যা মানুষদের চরম সংকটে ফেলেছে।

একজন মানুষ হিসেবে বিপদে মানুষের পাশে দাড়ানো উচিৎ তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস, আর বৈশাখে হাওরের ধান তাড়াতাড়ি কেটে তুলতে সবাইকে আহবান জানাচ্ছি কারণ এবছর বন্যার আশংকা রয়েছে।

প্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক সিজিল মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাস্কর রায়, তাহিরপুর উপজেলা মৎস্যজীবীদল সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক শাহিন মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আরিফ আহমদ তালুকদার, হোসাইন মোহাম্মদ গাজী, সদস্য রশিদ মিয়া, যুবদল নেতা জিয়াউর রহমান আখঞ্জী প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর