চীনের দাবিকেই সমর্থন জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীন থেকে শুরু হওয়া করোনা ভাইরাস মানুষ ল্যাবে তৈরি করেনি। এটি কোনো প্রাণির থেকেই মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া নানা তথ্য ও গবেষণায় এ কথার প্রমাণ পাওয়া গেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার গত সপ্তাহে এটা প্রমাণের চেষ্টা করে যে, চীনের উহানের একটি ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে। তবে এটি প্রমাণ করা যায়নি। তা সত্ত্বেও ট্রাম্প এ দাবি ছাড়েননি।

হু তথ্য প্রমাণের ভিত্তিতে এ বিষয়ে চীনকে সমর্থন করে। অন্যদিকে এ বিষয়ে চীনের পক্ষ নেয়ায় হু এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন ট্রাম্প। এই অজুহাতে হু এর জন্য বরাদ্দ যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদান বন্ধ করে দেন ট্রাম্প।

হু এর মুখপাত্র ফাদেলা ছেইব জেনেভার এক সংবাদ সম্মেলনে জানান, নভেল করোনা ভাইরাস ল্যাবে মানুষের তৈরি নয়। এ বিষয়ে অসংখ্য প্রমাণ রয়েছে। এটি কোন পশু থেকে মানুষের শরীরকে সংক্রমিত করেছে। তবে এই ভাইরাস কিভাবে পশু থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে সেটি স্পষ্ট নয়। হয়তো এর বাহক কোন প্রাণির মাধ্যমে এটি মানুষের দেহে ছড়িয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর