বিশ্বজুড়ে করোনা আতঙ্কের সুযোগে জঙ্গি হিসেবে নজরদারির তালিকায় থাকা ১৮০০ জঙ্গির নাম সরিয়ে দিল পাকিস্তান। এর মধ্যে রয়েছে ২০০৮ সালে মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভি।
পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে কোনও সংস্থার আর্থিক লেনদেন রয়েছে কিনা তা তদারকি করে পাকিস্তান কাউন্টার টেররিজম অথরিটি। তাদের খাতায় ছিল ৭৬০০ নাম। গত ১৮ মাসে সেই সংখ্যা ৩৮০০ এর নীচে নামিয়ে আনা হয়েছে। এমনটাই দাবি করেছে ক্যাস্টেলাম নামে এক মার্কিন সংস্থা। এবছর মার্চ মাস শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে ওই ১৮০০ নাম করা করা হয়েছে।
জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নিচ্ছে তা নজরদারি করছে প্যারিস অবস্থিত সংস্থা দ্যা ফাইনান্সিয়াল অ্যাকশন ফোর্স বা এফএটিএফ। এমন হতে পারে যে এফএটিএফের সঙ্গে পরামর্শ করেই ওইসব নাম বাদ দেওয়া হয়েছে। এমনটাই ধারনা আন্তর্জাতিক মহলের।
তবে এটাও মাথায় রাখতে হবে এফএটিএফের হিসেব মতো গত ফেব্রুরারি মাসে পাকিস্তান তাদের দেওয়া শর্তাবলীর ১৪-২৭টিই পূরণ করতে পেরেছিল। এবছর জুন মাস আবার পাকিস্তানের জঙ্গি দমনের বিষয়টি নিয়ে আলোচনায় বসবে এফএটিএফ।
বার্তাবাজার/কে.জে.পি