লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ছয় দিনেও বৃদ্ধ ইব্রাহিম মিয়ার সন্ধান এখনো মেলেনি। এঘটনায় কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তার পরিবার।
তবে ইব্রাহিমকে খুঁজে পেতে সারাদেশে ছবিসহ বার্তা পাঠিয়েছে কমলনগর থানা পুলিশ। স্থানীয়ভাবেও তার সন্ধানে তৎপরও রয়েছেন কর্মকর্তারা। ইব্রাহিম উপজেলার চর ফলকন ইউনিয়নের বাসিন্দা।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে হাজিরহাট বাজারে গিয়ে আর ফিরে আসেননি ইব্রাহিম। এরপর থেকে আর খোঁজে পাচ্ছেনা তাকে। তবে তার কোন শত্রুতা নেই বলেও জানান স্বজনরা। তাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ইব্রাহিম মিয়াকে খুঁজে পেতে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে বলে জানান কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আফছার।
কেএ/বার্তাবাজার