আকাশে উল্কাবৃষ্টি দেখা যাবে আগামীকাল

রাতের কালো আকাশে মহাজাগতিক আলোর উল্কাবৃষ্টির দেখা মিলবে আগামীকাল। আকাশ পরিষ্কার থাকলে এবারের উল্কাবৃষ্টি দেখা যাবে বাংলাদেশ, ভারত থেকেও।

বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশ্ববাসী মহাজাগতিক এই বিস্ময়কর ঘটনার সাক্ষী হতে পারবেন।

নানা জ্যোতির্বিজ্ঞান ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ২২ এপ্রিল রাত সাড়ে আটটা থেকেই শুরু হবে উল্কাপাত। আকাশ পরিষ্কার থাকলে এবারের উল্কাবৃষ্টি দেখা যাবে বাংলাদেশ, ভারত থেকেও।

মহাকাশ বিজ্ঞানীদের মতে, এ সময়ে প্রতি ঘণ্টায় ২০ অথবা তারও বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠতে দেখা যাবে আকাশে। এই সময়েই মহাকাশের ওই আবর্জনা স্তূপের পাশ দিয়েই ঘোরে পৃথিবী। যেহেতু কোনো নির্দিষ্ট জায়গা থেকে দেখা যাবে কি-না তা বলা হয়নি; তাই ধারণা করা হচ্ছে যেকোনো স্থান থেকেই দেখা যেতে পারে এই মহাজাগতিক দৃশ্য।

প্রশ্ন করতেই পারেন, উল্কাবৃষ্টি আবার কী? এটাও আকাশ থেকে পড়ে, বৃষ্টির মতোই, কিন্তু সেটা দেখা যায় শুধু রাতে। আকাশে আলোর বিচ্ছুরণ ঘটে। দেখলে মনে হয় আকাশ থেকে আতশবাজি নেমে আসছে। আকাশের তারা বুঝি খসে পড়ছে মাটিতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর