টাঙ্গাইলে নাগরপুরে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১২।
মঙ্গলবার সকালে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। সে নাগরপুর উপজেলায় মাহমুদনগর ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত ১০ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন ওই ব্যক্তি। গত রোববার (১৯ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য,টাঙ্গাইলের মির্জাপুরে ১,মধুপুরে ১,ভূঞাপুরে ৫,নাগরপুরে ৪,ঘাটাইলে ১ জনসহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২জন।
কেএ/বার্তাবাজার