কেরাণীগঞ্জে আরো ৮ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৪

ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছে।

পুরুষদের বয়স ২০ থেকে ৩২ এর মধ্যে চারজন এবং ৬০ বছর বয়সী একজন। এছাড়া আক্রান্ত মহিলাদের বয়স ৪০ ও ৪১ বছর। এদের মধ্যে ৪ জন শুভাঢ্যা, ২ জন জিনজিরা ও একজন তেঘুরিয়া ইউনিয়নের বাসিন্দা। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়োজিত একজন পুলিশ সদস্য রয়েছেন।

আজ মঙ্গলবার কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, কেরাণীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা ও আগানগর, ঘনবসতিপূর্ণ ইউনিয়ন হওয়ায় সেখানে করোনায় সংক্রমিত লোকের সংখ্যাও বেশী। তারউপর কেরাণীগঞ্জের মানুষগুলো সামাজিক দুরুত্ব মানছেন না। এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তারা বিষয়টিকে গোপন রাখেন বলেই প্রতিদিন কেরাণীগঞ্জের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

মোবারক হোসেন আরও জানান, কেরণীগঞ্জবাসীকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন হতে হবে এবং সামাজিক দূরত্বমেনে এক বেলা কম খেয়ে হলেও আরো ১০/১৫ দিন সবাইকে ঘরে থাকতে হবে।

এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানান এই কর্মকর্তা।

এ নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর