ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনায় আক্রান্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জানা গেছে। তাকে কেরানীগঞ্জে জিনজিরার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সঙ্গে কর্তব্যরত আরও ৩ কারারক্ষীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্ত হওয়া ওই কারারক্ষী হাসপাতালে বন্দিদের পাহারার দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) তার করোনা পজিটিভ রোগী ধরা পড়ে। কারা কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার বেলা আড়াইটার পর স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন। তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ১১০ জনের মৃত্যু ও ৩ হাজার ৩৮২ জন আক্রান্ত হলেন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ২ জন। এ নিয়ে মোট ৮৭ জন করোনা রোগী সুস্থ হলেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৭৯ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর