পঞ্চগড়ে আরো ১ করোনা রোগী শনাক্ত

পঞ্চগড়ে নতুন করে আরো একজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিও একজন নারী এবং তার বয়স ৪২ বছর।

আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান। তবে ওই নারী নিজ বাড়িতে আছেন বলে জানান তিনি।

এদিকে গত শনিবার ওই নারীর বাবার বাড়ি লকডাউন করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে তিনি বর্তমানে গর্ভবতী। আগামীকাল তার সন্তান প্রসবের তারিখ দিয়েছিল চিকিৎসক। তার বাবার বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের খেরকীডাঙ্গী গ্রামে।

গত ১৮ এপ্রিল ওই নারীসহ তার পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যবিভাগ। পরে তাদের নমুনা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ওই নারীর করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে এবং তাদের বাকী তিন জনের করোনা নেগেটিভ এসেছে।

তবে এ পর্যন্ত জেলায় ২৩০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর ১৭১ জনের রিপোর্ট আসে। তন্মধ্যে ২ জনের করোনা পজেটিভ আসে।

পঞ্চগড় স্বাস্থ্যবিভাগের সূত্রে জানা যায় ওই নারীর ভাই মাসুদ রানা নারায়ণগঞ্জ হতে তার নিজ গ্রামের বাড়িতে আসে এবং তাদের পরে তাদের পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

কিন্তু ওই নারীর শরীরে করোনার করোনার লক্ষণ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যালে পাঠায়। পরে আজ তার করোনা সনাক্তের রিপোর্ট আসে এবং বাকীদের নেগেটিভ এসেছে। তবে সে এখনো নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছে।

জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে আরো এক নারীর মধ্যে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দুইজন। তবে সে তেঁতুলিয়া উপজেলার তার নিজ গ্রামের বাড়িতে আছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর