মঙ্গলবার সকাল ১১টায় মরণঘাতী করোনায় আক্রান্ত আইসোলেশনে থাকা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে’র সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন(২৫)চিকিৎসাধীন অবস্থায় কুয়েত মৈত্রী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
মহিউদ্দিন গত ১১ এপ্রিল রাতে নিজ বাড়িতে আটক করে স্থানীয় প্রশাসন। পরে মধ্য রাতেই তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো টিমের মাধ্যমে আইসোলেশনে পাঠানো হয়।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায় মহিউদ্দিন দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যায় ভুগছিলেন। বর্তমানে এ সমস্যা জটিল আকার ধারন করায় সে সম্প্রতি ছোট ভাই সালামের গাজীপুর বাসভবনে গিয়েছিলেন কিডনি ডাইলোসিস করতে।
পরে ডাক্তারের পরামর্শে সে কিছু দিন কিডনি হাসপাতালে ভর্তিও ছিলেন। সেখানে ডাক্তাররা তাকে করোনাভাইরাস টেস্ট করার পরামর্শ দেয়। পরে মহিউদ্দিন কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস টেস্টের স্যাম্পল দিয়ে সরাসরি তার গ্রামের বাড়িতে চলে আসেন এবং মোবাইল বন্ধ রেখে দেয়।
এ খবরে স্থানীয় প্রশাসন মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে খুব দ্রত সময়ের মধ্যে নিজ বাড়ি থেকে আটক করে আইসোলেশনে পাঠায়।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার জানায় আইসোলেশনে থাকা অবস্থায় মহিউদ্দিনের মৃত্যুর সংবাদ সঠিক তবে তার মরদেহ হাসপাতাল কতৃপক্ষ আত্নীয়দের কাছে ফেরত দেবে না।
কেএ/বার্তাবাজার