বেতন না পেয়ে অ্যাগ্রো ফার্মের শ্রমিকদের বিক্ষোভ, মুখ খুললেন সাকিব

বকেয়া বেতনের দাবিতে ক্রিকেটার সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের হ্যাচারি শ্রমিকরা বিক্ষোভ করেন।

গতকাল সোমবার(২০ এপ্রিল) সকালে শতাধিক হ্যাচারি শ্রমিক মুন্সিগঞ্জ-নীলডুমুর সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে তাদের সরিয়ে দেয় র‍্যাব ও পুলিশ।

এ ঘটনায় রাগান্বিত ও বিব্রত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। ফার্ম ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সেই ব্যক্তির ভুলেই ২ মাস ধরে বেতন পায়নি শ্রমিকরা।

সাকিবের ব্যক্তিগত ম্যানেজার সোহান জানিয়েছেন, সাকিবের মালিকানাধীন ফার্মটির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন পাভেল। ডিসেম্বরের পর সাকিব সরাসরি তদারকিতে ছিলেন না, পাভেলই সার্বিক বিষয় দেখভাল করতেন। বিগত সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় অনেকটাই নির্ভর ছিলেন সাকিব।

তবে গত কয়েক মাস ব্যবস্থাপকের হেয়ালিপনায় আটকে থাকে শ্রমিকদের পারিশ্রমিক। বিষয়টি জানতেন না সাকিব নিজেও। গণমাধ্যমে ৪ মাসের বেতন বকেয়া উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে ২ মাসের বেতন বকেয়া রয়েছে।

সোহান জানান, এই ঘটনায় সাকিব নিজেও বিব্রত বোধ করছেন। তবে শ্রমিকদের পাওনা আদায়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বোনাসসহ আগামী ৩০ এপ্রিলের মধ্যেই হ্যাচারি শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ করা হবে। করোনাভাইরাসে সৃষ্ট সংকটপূর্ণ সময়েও চলবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর