দ্বিতীয় ধাপে ভারত থেকে দেশে ফিরলেন ১৬৪ বাংলাদেশি

করোনা সংক্রমন রোধে লকডাউনের জেরে আটকে পড়া ভারতের চেন্নাই থেকে দ্বিতীয় ধাপে দেশে ফিরলেন ১৬৪ জন বাংলাদেশি। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন বলে জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার(২১ এপ্রিল) দুপুরে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১৭ই এপ্রিল কামরুল ইসলাম জানিয়েছিলেন, ভারতে আটকে পড়া প্রায় ১৩০০ বাংলাদেশিকে ২০ থেকে ২৫শে এপ্রিলের মধ্যে ৮টি ফ্লাইটের মাধ্যমে ফিরিয়ে আনা হবে।

এর আগে সোমবার (২০শে এপ্রিল) প্রথম ধাপে দেশে ফিরলেন ১৬৪ জন বাংলাদেশি। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ভারতে অবস্থান করা সবাইকেই পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর