উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও একজন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। পূর্বের রিপোর্টসহ জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
পুরনো শনাক্তকৃত একজন করোনা সংক্রমিত রোগীর ফলোআপ নমুনার ফলাফল পুনরায় পজিটিভ এসেছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি একজন নারী। আক্রান্ত নারীর বাসা ঠাকুরগাঁও পৌরসভার টিকিয়াপাড়া এলাকায়। তিনি গত ২৬শে মার্চ ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আসেন। ঠাকুরগাঁও সদর উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল।
এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) বিকেলে একজন, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭ বছরের কন্যা শিশুসহ ২ জন এবং শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা.মো. মাহফুজার রহমান।
কেএ/বার্তাবাজার