ঢাকা ছাড়লেন যুক্তরাজ্যের ২৬৪ জন নাগরিক। বাংলাদেশ ছাড়তে আগ্রহী নাগরিকদের চাহিদা অনুযায়ী যুক্তরাজ্য সরকার এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছিল।
আজ মঙ্গলবার(২১ এপ্রিল) বিকেল ৪টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত বিশেষ ফ্লাইটে আরো ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছাড়বেন। ব্রিটিশ সরকার জানিয়েছে, বর্তমানে সিলেটে থাকা ব্রিটিশ নাগরিকদের সেখান থেকে ঢাকার অভ্যন্তরীণ ফ্লাইটে আনার জন্য বুকিংয়ের বিকল্প থাকবে।
প্রতিবছর দেড় লক্ষাধিক ব্রিটিশ নাগরিক বাংলাদেশ সফর করে। বাংলাদেশ সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য কোনো বিকল্প নেই।
ব্রিটিশ নাগরিকরা কর্পোরেট ট্রাভেল ম্যানেজমেন্ট (সিটিএম) বা ট্র্যাভেল ম্যানেজমেন্ট পার্টনারের মাধ্যমে এই ফ্লাইটগুলো বুক করতে পারবেন।
বার্তাবাজার/কে.জে.পি